বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

টুঙ্গিপাড়া খাদ্যগুদামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধান বিক্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫.২৪ পিএম
  • ৪৪৭ Time View
85

টুঙ্গপিাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জমি অনাবাদি অবস্থায় পড়ে ছিল দীর্ঘ বছর। সেই জমিতে সমবায়ের মাধ্যমে চাষাবাদ করে ১৪ বিঘা জমিতে ১৭৫মন ধান ভাগে  পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে তিন মেট্রিক টন (৩০০০ কেজি) ধান  লটারির মাধ্যমে টুঙ্গিপাড়া খাদ্য গুদামে বিক্রি করেন সরকার  নির্ধারিত ৩২ টাকা কেজি দরে বিক্রি করা হয়। যার মূল্য বাবাদ ৯৬ হাজার টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ব্যাংক হিসাব নম্বরে পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর টুঙ্গিপাড়া বাসভবনের ম্যানেজার আনোয়ার হোসেন এই ধান বিক্রি করেন বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।

টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৯২৩ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কিনবে সরকার। তাই আগ্রহী কৃষকদের মধ্যে লটারী করা হয়। এতে প্রাথমিকভাবে ৩০৮ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তার মধ্যে নির্বাচিত কৃষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তিন মেট্রিক টন (৭৫মন) বোরো ধান বিক্রি করেছেন তাঁর বাড়ির ম্যানেজার আনোয়ার হোসেন।

এতে প্রধানমন্ত্রীর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয়পত্রে (ভোটার হওয়ার সময়) স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়া এ  ঠিকানা দিয়েছেন। এছাড়া গত বছর বোরো মৌসুমে খাদ্য গুদামে কৃষক হিসেবে প্রথমবার প্রধানমন্ত্রী পৈত্রিক জমির ধান বিক্রি করেন। এবছর গত ২৮ মে তিন মেট্রিকটন বোরো ধান সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে খাদ্য গুদামে বিক্রি করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক জমিসহ বিভিন্ন মানুষের জমি অনাবাদী হিসেবে পড়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তাই প্রধানমন্ত্রীর উদ্যোগে গত মৌসুম থেকে সমবায় ভিত্তিতে ওই বিলে বোরো আবাদ শুরু হয়।  গত মৌসুমে প্রধানমন্ত্রীর পৈত্রিক ১৭ বিঘা জমি থেকে ১৫০ মন ধান পেয়েছিলেন। আর এবছর ১৪ বিঘা জমিতে ধান পেয়েছেন ১৭৫মন। সেখান থেকে ৩ মেট্রিক টন বোরো ধান খাদ্য গুদামে বিক্রি করা হয়।

ধান সংগ্রহ কার্যক্রমের এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, গত ২০ মে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকের ধান সংগ্রহ শুরু হয় উপজেলায়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কেজি প্রতি ৩২ টাকা ও প্রতি মন ১২৮০ টাকা দরে ধান ক্রয় করবে খাদ্য গুদাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION