মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

টুঙ্গিপাড়ায় প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ৪০৮ Time View
129

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক স্তরে শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বঙ্গবন্ধুর সমাধি সৌধের উন্মুক্ত চত্বরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুইশত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে কলম, কলমদানি, ছাতা, পানির বোতল, স্কুল ব্যাগ ও কম্বল।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মঈনুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমূখ।

এরআগে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাযাত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION