বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৪.১৯ পিএম
  • ৪০৩ Time View
84

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নন্দিনী বিশ্বাস(৯) নামে ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযাগ উঠেছে। তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছে তার পরিবার। নিহত স্কুলছাত্রী ভাবড়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।এ সময়ে বাড়িতে কেবলমাত্র ওই শিশুটিই ছিল।রবিবার(২১ জানুয়ারী) বেলা ১১টার সময় উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির পিতা বিজন বিশ্বাস জানান, সে ও তার স্ত্রী সকালে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটিও স্কুলে চলে যায়। বাড়িতে কেবলমাত্র মেয়েটি ছিল।বাড়ির পাশে মেয়েটি পড়ে থাকার খবর পেয়ে বাড়িতে আসে।   পরে তিনি মেয়েকে নিয়ে মুকসুদপুর হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।মেয়েটির গলায় তখন আর চেইনটি খুঁজে পাওয়া যাযনি।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেমের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।এই ঘটনায় থানায় এখোনো কোন অভিযোগ দায়ের হয়নি বলে তিনি জানান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION