শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

বশেমুরবিপ্রবি’তে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদ্যাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২.২১ পিএম
  • ৩৫৬ Time View
44

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা  বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ পুনরায় একই স্থানে এসে শেষ হয়।আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক এস. এম. গোলাম হায়দার, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মো. নাছিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের উপরিচালক মো. মাহবুবুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ, আইন বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির ও চয়ন চাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।প্রসঙ্গত, ১৯৭২ সালে ৪ নভেম্বর গণপরিষদে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এরপর ওই বছরের ১৬ ডিসেম্বর তা কার্যকর হয়। তবে নানা কারণে স্বাধীনতার ৫০ বছর পর ২০২২ সালের ৪ নভেম্বর ‘ক’ ক্রমিকে দেশে প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস উদ্যাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION