মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

টুঙ্গিপাড়ায় ক্লাস বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ২.৫৩ পিএম
  • ৪৪১ Time View
150

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইন্টার্নশিপ বহাল সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ আগস্ট)  বেলা ১১ টায় অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা মেরে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শিক্ষার্থীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান।

এতে বক্তব্য দেন টুঙ্গিপাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ, মাসুম বিল্লাহ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান হৃদয়, আয়েশা নুদ্রাত রিধিকা, নিশিতা পাল,  নাফিসা মুমতাজ সহ আরো অনেকে।

টুঙ্গিপাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ ও নিশিতা পাল বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। তাই ইন্টার্নশিপ মহলের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের চার দফা দাবি গুলো সম্পূর্ণ যৌক্তিক। এই দাবি মানলে কারো কোন ক্ষতি হবে না। আমাদের দাবিগুলো মানলে  ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিসা মুমতাজ বলেন, জেলা উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লিট সহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি ম্যাটস শিক্ষার্থীদের পদ খালি রয়েছে। কিন্তু প্রায় এক যুগ ধরে ম্যাটস শিক্ষার্থীদের কোন নিয়োগ নাই। তাই ম্যাটস শিক্ষার্থীদের দ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল হোসেন শান্ত বলেন, মানুষের দোরগোড়ায় সল্প খরচে চিকিৎসা সেবা পৌঁছে দিতে মধ্যম মানের চিকিৎসক তৈরি করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ১৯৭৩ সালে ম্যাটস প্রতিষ্ঠার কথা বলেছিলেন। সেখানে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ম্যাট প্রতিষ্ঠা হওয়ার ৪০ বছর পরেও মেলেনি উচ্চশিক্ষার সুযোগ। তাই আমরা এসব দাবিতে আন্দোলন করছি।এবিষয়ে টুঙ্গিপাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ প্রেমানন্দ মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION