বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

গোপালগঞ্জে জেলা প্রশাসক প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন লাল সোয়েটার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩০ পিএম
  • ৪৪০ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জে পঞ্চাশজন প্রতিবন্ধী শিক্ষার্থী পেল শীতের নতুন লাল সোয়েটার।লাল সোয়েটার হাতে পেলে আনন্দে হেসে উঠলেন প্রতিবন্ধী শিশুরা। তারা সোয়েটার হাতে একে অপরের দিক তাকিয়ে খুশীর ইশারা করেন। জেলা প্রশাসক কাজী মাহাবুব আলম বুধবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে প্রতিবন্ধী শিশুদের হাতে এসব শীতের পোষাক তুলে দেন। জেলা সমাজ কল্যান পরিষদ এই পোষাক বিতরন কার্যক্রমের আয়োজন করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুর রহমান, ডিডিএলজি আজাহারুল ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশন, শিক্ষক পবিত্র কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষাক হাতে পেয়ে বর্ণ প্রতিবন্ধী স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র তাহমিদ খান বলেন, আমাকে একটা লাল নতুন সোয়েটার দিয়েছে। এটা গায়ে দিয়ে স্কুলে আসতে পারবো। লাল সোয়েটার পেয়ে আমি খুব খুশী হয়ছি।আগের সোয়েটারটা পুরানো হয়ে গেছে। নতুন বছরে নতুন লাল সোয়েটার পেয়েছি। এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

একই স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী ঊর্মিলতা মন্ডল, চতুর্থ শ্রেণীর হেনা খানম, শিশু শ্রেণীর জসিম মোল্ল্যাসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জনিয়েছে, আমরা দরিদ্র পরিবারের । সরকার সমাজ সেবার মাধ্যমে আমাদের লাল রং এর নতুন সোয়েটার দিয়েছে। এই সোয়েটার পড়ে স্কুলে আসতে পারবো। এটা পেয়ে আমরা আনোন্দিত।এই কারনে ডিসি ও প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION