শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

টুঙ্গিপাড়ায় প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষন; প্রেমিক জেলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ৪৩৯ Time View
78

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।এই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রাতেই অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। গত ১৭ ও ১৩ জানুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ও পাচকাহনিয়া গ্রামে এই ধর্ষনের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত কিশোর জসিম শেখ (১৮) টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন মামলার বরাত দিয়ে সাংবাদিকদেরকে জানান, প্রায় দেড় মাস আগে ধানের চারা তুলতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে অভিযুক্ত জসিম শেখ কিশোরীর মোবাইল নাম্বার নেয়। নিয়মিত মোবাইলে কথা বলার পর এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। পরে গত ১৩ জানুয়ারি বিকালে ওই কিশোরীকে ফুঁসলিয়ে গোপালপুরের একটা মৎস্য ঘেরে নিয়ে যায়। পরে রাত ৮ টার দিকে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক করে জসিম।

এর পর গত ১৭ জানুয়ারি দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার মায়ের অজান্তে বাড়ি থেকে আবারো ডেকে নিয়ে যায় জসিম। ওইদিন রাত ৮ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের নির্মাণাধীন একাট বাড়ির সামনে সিরিজ গাছের নিচে নিয়ে সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। রাত ১১ টার দিকে কিশোরী বাড়িতে এসে এসব ঘটনা পরিবারের সদস্যদের জানায়।

এ ঘটনাটি পাটগাতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য নরোত্তম দাসকে মেয়ের পরিবার বিষয়টি জানালে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আরও জানান, কিশোরীর মা বুধবার রাতে থানায় মামলা করার পর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জসিম শেখ পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।  বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) গ্রেপ্তারকৃত জসিম শেখকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION