মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

ফেডারেশন কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৬.১৫ পিএম
  • ৫২৩ Time View
158

কালের খবরঃ

ফেডারেশন কাপ ফুটবলে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বসুন্ধরা কিংস।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। খেলার প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু করে দু’দল। খেলার ১৫ মিনিটে রবসন আজিভিডো দ্যা সিলভা গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে বসুন্ধরার আসরর গফুরভ গোল করে দলকে ২-০ গোলে লিড এনে দেন। এর ২ মিনিটের মাথায় ৩৮ মিনিটে ইমানুয়েল ইলেহুই উজুচুকু গোল করলে মুক্তিযোদ্ধা ব্যবধান কমিয়ে বিরতিতে যায়।

খেলার দ্বিতীয়ার্ধের ৪৯ মিনেটে বসুন্ধরার সুমন রেজা গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন। ৮২ মিনিটে গোমেস নাসিমেন্টো ডরিয়েল্টন গোল করে বসুন্ধরাকে ৪-১ গোলের লিডে এগিয়ে দেন। ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার সেলেমাম ল্যান্ড্রি ন্দ্রকুমার গোল করলে ব্যবধান ৪-২ করে মুক্তিযোদ্ধা। এর ২ মিনিটের মাথায় ৮৯ মিনিটে ইমানুয়েল ইলেহুই উজুচুকু নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ৩ গোল করলেও ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION