সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত

গোপালগঞ্জে শীতে বিপর্যস্ত জনজীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ৫৬৭ Time View
162

কালের খবরঃ

সারাদেশে শৈত্য প্রবাহের কারণে গোপালগঞ্জেও তীব্র শীত অনুভুত হয়েছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার পাঁচ উপজেলায় প্রচন্ড শীতের পাশাপাশি হিমেল হাওয়া প্রবাহিত হয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে চারদিক। গত চারদিন গোপালগঞ্জের আকাশে সূর্যের মুখ দেখা মেলেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রাস্তায় বা বিভিন্ন পাড়া মহল্লায় খড় বা কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে।

অপরদিকে জেলা শহরের চৌরঙ্গীরোডে, পুরাতন বাজার এলাকায় ভ্যান গাড়ীতে বিক্রি হচ্ছে শীত নিবারনের জন্য গরম কাপড়। এছাড়া বাজার এলাকায় অস্থায়ী ভাবে নিক্সন মার্কেট নামে একটি মার্কেটও বসানো হয়েছে। এসব স্থান ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

শনিবার (৭ জানুয়ারী) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার ছিল একই তাপমাত্র। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান। তবে বুধবার থেকে কুয়াশা কেটে যাবে বলে আসা করা হচ্ছে বলেও জানান তিনি।

শীত মৌসুমে গোপালগঞ্জে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে ও ভোরে ঘন কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্র একটু বাড়ছে। দুপুর আড়াইটা পর ২/৩ ঘন্টা সূর্যের দেখা মিললেও শীত কিন্তু কমছে না। ঠান্ডা বাতাসের দাপটে কাবু হয়ে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।

এদিকে শীত ও কুয়াশার কারনে কৃষক জমিতে নামতে পারছেন না। ব্যহত হচ্ছে চাষাবাদের। কৃষি বিভাগের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায় জানিয়েছেন গোপালগঞ্জে যে তাপমাত্র বিরাজ করছে তাতে বীজতলা বা সবজির কোন ক্ষাতি হয়নি। এরকম অবস্থা আরো কিছুদিন চলতে থাকলে ধানবীজতলা ক্ষতির সম্মুখীন হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION