বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ৪৩১ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি শেখ ইনছান আলী। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর।

সদর উপজেলা কৃষক লীগের সভাপতি দাউদ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে কৃষক লীগ নেতা কাজী আমজাদ হোসেন,বাকা মোল্লা, আকবর হোসেন, আসাদুজ্জামান নান্নু,মাওলানা জাহিদুল ইসলাম সরদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে দাউদ আলী শেখকে সভাপতি ও রেফাউল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়।

গোপালগঞ্জ পৌর কৃষক লীগের সম্মেলন শেষে  শেখ জাবেদ আলীকে সভাপতি ও শেখ শাহিনুল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গোপালগঞ্জ পৌর কৃষক লীগের  নতুন কমিটির নাম ঘোষনা করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION