বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫.৩৭ পিএম
  • ৪১১ Time View
54

কালের খবরঃ

যানজটমুক্ত  ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা- খুলনা মহসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ড ও চক্ষু হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্দোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের উভয় পাশে নিয়মবর্হিভুতভাবে  অনেকে স্থাপনা তৈরি করে ব্যবসাসহ  বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।বৃহস্পতিবার  ( ১৫ সেপ্টেম্বর) বিকেলে উচ্ছেদ অভিযানের মাধ্যমে আনুমানিক ২০ থেকে ২৫ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। ভবিষ্যতে যাতে এখানে আর কোন স্থাপনা তৈরী করা হয় সে ব্যাপারে সকলকে সতর্ক করে দেয়া হয়।অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া । মহসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ও সরকারী সার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উচ্ছেদ অভিযানে গোপালঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাছেল শিকদার, শিবলী সাদিকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION