সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিপিসির হাজার কোটি টাকার এফডিআর নিয়ে তদন্ত শুরু গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ফুটবল একাডেমি গঠন করতে মাঠ পরিদর্শন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৫৭৫ Time View
224

কালের খবরঃ

বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণসহ শক্তিশালী ফুটবল দল গঠনের লক্ষ্যে বছর ব্যাপী ফুটবল প্রতিযোগিতা আয়োজন, প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতাভূক্ত ফুটবল একাডেমির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমম্বয়ে গঠিত কমিটি গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন ও ক্রীড়া সংক্রান্ত) কেএম আলী রেজার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলটি শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের সুযোগ সুবিধা, আবাসন, জিমনেসিয়াম, সুইমিং সুবিধা, মাঠসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এর আগে প্রতিনিধি দলটি কোটালীপাড়া বাপার্ড পরিদর্শন করেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা-২) মোঃ আব্দুল মালেক, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পঃ ও উঃ),বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ ইলয়াস হোসেন, সহকারী প্রজেক্ট ম্যানেজার মোঃ তানভীর আহমেদ সিদ্দিকী, গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খসরু সহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি জেলার ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিনিধিদলটি জেলা প্রশাসক শাহিদা সুলতানার সাথে কথা বলেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব(উন্নয়ন ও ক্রীড়া সংক্রান্ত ) কে এম আলী রেজা বলেন, দেশের ফুটবলের উন্নয়নের জন্য তথা বাফুফেকে শক্তিশালী করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে একটি প্রকল্প গ্রহন করেছে। এই প্রকল্পের আওতায় বেশ কয়েকটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এসব একাডেমি করার জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্বলিত জায়গা গুলো বিবেচনায় আনছি। সেই বিবেচনায় আমরা গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়াম পরিদর্শন করলাম। এখানে কি কি আছে আর কি কি নাই তার তালিকা তৈরী করছি।

তিনি আরো বলেন, এসব একাডেমিতে সারা বছর বাছাইকৃত ফুটবলারদের প্রশিক্ষণ চলবে। এখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হবে, সেখানে তারা অংশ গ্রহন করবে। আমরা চাচ্ছি দেশের খুব ভাল মানের কোচ কিংবা বাইরে থেকে কোচ এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সবোর্চ্চ লেভেলের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে মেধাবীরা বেরিয়ে আসতে পারে। এসব মেধাবীরা আগামীতে জাতীয় দল থেকে শুনু করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করতে পারে।

তিনি জানান, এসব একাডেমিতে ১৫ থেকে ২০ বছর বয়সী খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে। আর প্রাথমিকভাবে এ প্রকল্পের মেয়াদ হবে ৫ বছর। ৫ বছর পর মূল্যায়ন করে পরবর্তি করণীয় নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION