শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
উদীচীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে ছয় গুণী শিল্পী পেল সম্মাননা বিনা ধান-২৬ চাষে দ্বিগুণ ফলন, গোপালগঞ্জে কৃষকের আগ্রহ কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে ছয় গুণী শিল্পী পেল সম্মাননা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১.৩৮ পিএম
  • ৯ Time View
11

কালের খবর ডেক্সঃ

শিল্পী সম্মাননা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।“ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেবো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী গত বৃহস্পতিবার সন্ধ্যায়( ২৯ অক্টোবর)এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার ছয়জন গুণী শিল্পী ও কবিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহসভাপতি ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না,  প্রসূন মন্ডল এবং সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন,কবি ও লেখক যামিনী রঞ্জন দাস, আবৃত্তি ও সংগীতশিল্পী সুরাইয়া খানম, সংগীত ও বাচিকশিল্পী অর্চনা রায়, গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির পরিচিত সংগীতশিল্পী শাহনাজ রেজা এ্যানী, অভিনয় ও সংগীতশিল্পী অমিতোষ বিশ্বাস এবং সংগীতশিল্পী ও সমাজসেবক মিজানুর রহমান মানিক।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী ও কবিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান। এ ধরনের সম্মাননা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। এটি তাঁদের জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বলেন, জেলার সব গুণীজন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখা শিল্পী, সাহিত্যিক ও কবিদের পর্যায়ক্রমে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিবছর পাঁচ থেকে ছয়জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানের শেষ পর্বে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION