রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬.২০ পিএম
  • ১৩৮ Time View
165

কালের খবরঃ

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে. এম বাবর বলেছেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ হতে হবে। তোমাদের একজন মানবিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হতে হবে। তোমরা যে যেই বিভাগেই পড় না কেন, সেই বিভাগের সেরা হতে হবে। তোমরা যারা কৃতি শিক্ষার্থী আছো, শুধু লেখাপড়া করলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেমিক হতে হবে, দেশকে গড়ার জন্য এগিয়ে আসতে হবে।তোমাদের সুচিন্তিত মতামত সব অঙ্গনে থাকতে হবে।শুধু লেখাপড়া করে একজন ভাল ছাত্র হলাম আর কিছু ভাবলাম না, তাহলে চলবে না। তোমাদের রাজনীতির বিষয়ে সচেতন হতে হবে। সবাই কিন্তু সরাসরি রাজনীতি করে না। কোথায় কি হচ্ছে, কি ঘটছে সব ব্যাপারে সজাগ থাকতে হবে।

আজ শনিবার (২৩মে)দুপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই গোপালগঞ্জ নিয়ে তোমাদের ভাবতে হবে। গোপালগঞ্জকে আমরা ভাল জায়গায় নিয়ে যেতে চাই। গোপালগঞ্জ নিয়ে তোমাদের সকলের সার্বিক সহযোগিতা ও কাজ করতে হবে। আমরা যদি সবাই মিলে আমাদের মাতৃভূমি এই গোপালগঞ্জের জন্য কাজ করি, আমার মনে হয় আমরা ভাল কিছু করতে পারবো। আমি বিশ্বাস করি, মেধাবীরা দেশ গড়ার কারিগর হবে। বিশ্বে যা কিছু অর্জন সব কিছু এসেছে মেধাবী রাজনীতিবীদের হাত ধরে।‘৭১ এর স্বাধীনতা, ৯০ এর গণঅভ্যুত্থন ও ২০২৪ এর অভ্যুত্থনে ছাত্রজনতা ও রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়েছেন। দেশের ক্রান্তিকালে এই মেধাবী শিক্ষার্থীরা পাশে এসে দাঁড়িয়েছে।রাষ্ট্রের প্রয়োজনে তারা লেখাপড়ার পাশাপাশি দেশের নেতৃত্ব দিয়েছে।

গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: শাহ আলম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শেখ রাকিবুল ইসলাম।এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর সুনির্মল মজুমদার, কৃতি শিক্ষার্থী প্রমিত সাহা, রুবাইনা রুবাত সাফা, জুবায়ের জামান প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION