বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুল ছুটি শুরু। চলবে ২৬ মার্চ পর্যন্ত গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয় গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত মুকসুদপুরে পিয়াজের সাথে শত্রুতা। কৃষকের ক্ষতি এমপি জিলানীর নির্দেশে টুঙ্গিপাড়ায় ভ্যানের পৌর টোল আদায় বন্ধ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪১ পিএম
  • ২২ Time View
31

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এরই অংশ হিসেবে স্মার্ট পাঠদান ব্যবস্থা গড়ে তুলতে চারটি ডিজিটাল মনিটর, কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব চালুর লক্ষ্যে ২৫টি কম্পিউটার এবং দ্রুত সময়ে শিক্ষার্থীদের সনদ প্রদানে আধুনিক কালার প্রিন্টার ও ইউপিএস ক্রয় করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
এসময় মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. আশিকুজ্জামান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কেন্দ্রীয় কম্পিউটার গবেষণাগার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা অতিদ্রুত চালু করা হবে। যেখানে সকল বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম চালিয়ে নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION