সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা

কবিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১.৩১ পিএম
  • ৬৪২ Time View
340

কে নেভাবে পথের আগুন

                        রবীন্দ্রনাথ অধিকারী

অগ্নিজলের উল্টোরথ আগুন ছাড়ায় পথে পথে

বদলে দিয়ে জীবন ধারা  বন্ধ করে জন্ম কপাট

ছুটে চলে বায়ুর মতো তীব্র বেগে দীপ্ত দহনে

পুড়িয়ে যায় ধূলাবালি জলডোবা সব গাছের পাতা

আ-ভূমি সব সত্তাগুলো  মৌল কনার দিব্য-রীতি

সব পুড়ে যায় উল্টো রথের অগ্নি জলে।

কে নেভাবে পথের আগুন আছে কি কেউ এ ভূ-ভাগে

কে থামাবে রথের চাকা কোন সে মালিক কোন মহাজন

সব পুড়ে যায় অগ্নিজলে প্রান্ত ছোয়া আকাশ যতো

হলুদবাটা উল্টো সময় উল্টো রথের উল্টা পথে ।

 

শূণ্যের সাতার

রবীন্দ্রনাথ অধিকারী

শূণ্যের উপর শূণ্যের ছাদ শূণ্যের ভেতর শূণ্যের খাঁদ

অখন্ড-মন্ডলে মহাশূণ্যের ঘর এ ঘর যেন ভরকেন্দ্রের  ভর

শূণ্যে ভাসে শূণ্যের পাথার শূণ্যে  শূণ্যে শূণ্যের সাঁতার

শূণ্যের বারান্দায় শূণ্য দেয়াল এ যেন প্রকৃতির আমোঘ খেয়াল

শূণ্যের তহবিলে শূণ্য জমা বাক্যের কমার মতো এ যেন পরমা

শূণ্য শূন্যের যোগফল শূণ্যু হলো আকাশ অতল মহাতল

শূণ্য হলো দূরবীক্ষের ছায়াপথ মহাকালের মহিমা রথ

শূণ্য হলো মহাকাশ , মহাকালেল অন্তহীন এক দীর্ঘশ্বা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION