সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩.১৭ পিএম
  • ২৯৮ Time View
178

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ  রবিবার (১৪ ডিসেম্বর ) শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, দোআ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখে। সকাল ৯টায় সদর উপজেলা চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম ও সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এদিকে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION