মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তিঃ জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিয়ম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫.৪৬ পিএম
  • ১৮৬ Time View
37

গোবিপ্রবি প্রতিনিধিঃ
জুলাই বিল্পব পরবর্তি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের বর্ষপূতি উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিগত এক বছরে প্রশাসনের নানা কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হয়।
এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে পরিচালিত হয়। যদিও বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এখানে কোনো জবাবদিহিতা বলতে কিছুই ছিলো না। অনিয়ম আর দুর্নীতির কারণে নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থায় প্রতিষ্ঠানটি চলছিলো। বর্তমান প্রশাসন সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আগামীতে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা এক বছরে দেশের মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সারাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক বেশি বাজেট প্রয়োজন। আমরা সে বিষয়ে সরকারের সুনজর পেতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও সকল দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION