বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২.৪২ পিএম
  • ৩৪৭ Time View
142

কালের খবরঃ
আলোচনা সভার মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।

“আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে আজ বুধবার ( ৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি কন্যাশিশু সুন্দর আগামীর স্বপ্ন দেখে। বাস্তবতায় কন্যাশিশুরা এখন স্বপ্ন গড়তে পারে। আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে। কন্যাশিশুদের সকল ক্ষেত্রে সুবিধা দিলে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে এবং আমাদের সমাজকে এগিয়ে নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION