বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটালীপাড়ায় পছন্দের পাত্রী না পেয়ে ও স্বামীর সঙ্গে অভিমানে, পৃথক দুই আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৩.৫৯ পিএম
  • ৪৩৮ Time View
56

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহের জের ধরে রাবেয়া বেগম (৫০) নামের এক গৃহিনী ও চন্দন বাড়ৈ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে কোটালীপাড়া উপজেলার উলাহাটি ও লখন্ডা গ্রামে পৃথক ভাবে এই দুই আত্মহত্যার ঘটনা ঘটে।রাবেয়া বেগম উলাহাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী ও  চন্দন বাড়ৈ লখন্ডা গ্রামের পরিমল বাড়ৈর ছেলে।পুলিশ শুক্রবার উভয়স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে ডাক্তার দেখানো নিয়ে তার স্বামীর সাথে কথাকাটি হয়। এ ঘটনায় তিনি তার স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে, নিজের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে চন্দন বাড়ৈ বিষপানে আত্মহত্যা করেন। এসব ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ দুটি ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।পারিবারিক ভুলবোঝাবুঝি ও অভিমানের কারনে এসব ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION