সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

কাশিয়ানীতে ২১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫.৩১ পিএম
  • ২৯৩ Time View
119

কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি বাস আটক করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, ফরিদপুরের র‌্যাব – ১০ এর স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলাম।

র‌্যাবসূত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ভাটিয়াপাড়া মোড়ে একটি বাস আটক করে। বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। তল্লাশির পর মনির (৫৫) ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তারা ঢাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটককৃতদের ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION