শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১.৪৬ এএম
  • ৫৩৩ Time View
138

কালের খবরঃ

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী। দিনটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।জেলার আওয়ামীলীগ কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুজিব আদর্শের মানুষ। এদিন সকালে সূর্য উঠার সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রর্থণা করা হয়।

কোটালীপাড়ায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে উপজেলা প্রশাসন শ্রদ্ধা জানান।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা জানান।

কোটালীপাড়া পৌরসভার মেয়র মোহাম্মদ কামাল হোসেন শেখের নেত্রীত্বে কোটালীপাড়া পৌরসভা পুষ্পমাল্য অর্পণ করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কোটালীপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলেঅ পাঠাগারের নেতৃত্বে মাল্যদান করা হয়।

মুকসুদপুর উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া ও পৌর মেয়র আশ্রাফুল আলম শিমুল।

কাশিয়ানী উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION