বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

মুকসুদপুরে ইমাম হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৩.০৫ পিএম
  • ৪৪১ Time View
52

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং অপর দুই আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এছাড়া এ মামলার অপর ১২ আসামীকে বেকশুর খালাস দেয়া হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মোঃ আব্বাস উদ্দীন।

মামলার বিবরণে জানাগেছে, ২০১৬ সালের ৮ জুলাই সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচাপূর্ব পাড়া গ্রামের মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়িরপাশের পুকুরে মাছ ধরছিলেন। এসময় সাজাপ্রাপ্ত আসামীরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাঁধা দেয় ও বাকবিতন্ডার হলে আসামীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর আজ দুপুরে ওই মামলার আসামী হায়দার মোল্যা, ইউনুস মোল্যা, ও হিটলার মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা কের জরিমানা করা হয়। অপর আসামী আক্তার মোল্যাকে এক বছর ও সাগর মোল্যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং অপর ১২ আসামীকে খালাসেলর আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION