রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

দাবী আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সড়কেই যোহরের নামাজ আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২.৫৭ পিএম
  • ২৭৫ Time View
44

কালের খবরঃ

ছয় দফা দাবীতে সারাদেশের মত গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করে।শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। আন্দোলন চলাকালে তারা সড়কের উপর দাড়িয়ে যোহরের নামাজ আদায় করে।আন্দোলনের প্রেক্ষিতে প্রায় দুইঘন্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রচন্ড রোদ আর গরমে যাত্রী সাধারনের চরম ভোগান্তী পোহাতে হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।শিক্ষার্থীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং নিজেরা রাস্তায় বসে মহাসড়ক অবরোধ করে।

পরে যোহরের সময় হলে তারা রাস্তার উপরেই নামাজ কায়েম করে। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনা স্থলে গিয়ে শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের দাবী বাস্তবায়নে সরকারকে বিষয়টি অবহিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর ২টায় অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION