শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কোটালীপাড়ায় নানা আয়োজনে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১০.২৬ পিএম
  • ৫১১ Time View
155

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবনের হলরুমে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম  বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে ২০জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ১৪জন নারীর মাঝে ৪ লক্ষ ৩৫হাজার টাকা বিতরণ করা হয়। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION