বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে পাম্পে তেল সংকট শুরু। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাবে অধিকাংশ পাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৬.০২ পিএম
  • ৩৩৬ Time View
79

কালের খবরঃ

গোপালগঞ্জের জেলার ২২ টি জ্বালানী তেলের পাম্পে তেল সংকট শুরু হয়েছে। ইতোমধ্যে আজ মঙ্গলবার অধিকাংশ পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। যে তেল মজুদ রয়েছে তা সন্ধ্যা নাগাদ শেষ হয়ে যাবে। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে গোপালগঞ্জের জ্বালানী তেলের পাম্প গুলো তেলের যোগান না পেয়ে পাস্প গুলো বন্ধ হওয়ার পথে রয়েছে।

গোপালগঞ্জ তেল পাম্প মালিকদের সমিতির সভাপতি মাসুদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, জেলার যেসব পাম্প রয়েছে তার অধিকাংশ পাম্পে যে তেল রয়েছে তাতে আর ২/৩ ঘন্টা সরবরাহ করা যেতে পারে।তারপর সব পাম্প বন্ধ করে দিতে হবে।

তিনি আরো জানান, খুলনা ডিপোর মাধ্যমে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১৬ জেলায় তেলের যোগান দিয়ে থাকে। দুই দিন আগে খুলনা পাম্প শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আলি আজিমকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে তারা তেল সরবরাহ সম্পূর্ন বন্ধ করে দেয়ায় এই সংকাট শুরু হয়েছে বলে জানান তিনি।

এদিকে, জেলার বেশ কয়েকটি পাম্পের তেল ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় তেল নিতে আসা লোকজনকে এক পাম্প থেকে অন্য পাম্পে যেতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে চলতি ইরি বোরো মৌসুমের সেচ কাজে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে সব পাম্প বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতের মুক্তি না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাকার জন্য পাম্প মালিকদেরকে অনুরোধ জানিয়েছে।

গোপালগঞ্জ সদরের নিগি ফিলিং স্টেশন ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, পাম্পে যে তেল ছিল তা মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গেছে।তেল না আসলে পাম্প বন্ধ করে রাখতে হবে।   মাহেন্দ্র ড্রাইভার নাজমুল হোসেন বলেন, পাম্পে তেল নিতে এস তেল পেলাম না। তিনটা পাম্প ঘুরেছি। কোনটাই তেল নাই। এখন অন্য খানে যাচ্ছি।

মোটরসাইকেল চালক মিন্টু মোল্লা বলেন, কোটালীপাড়ায় তেল পাইনি। আসলাম গোপালগঞ্জে। সেখানেও তেল পেলাম না। এখন যদি খোলা বাজারে পাই। তা না হলে গাড়ী রেথে বাড়ি অেন্য ভাবে বাড়ি যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION