মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

কোটালীপাড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২.১৯ পিএম
  • ৩৭২ Time View
oplus_0
101

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার এমপিও ভুক্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের উপজেলা পরিষদের সামনে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হাসান মোঃ নাসির উদ্দিন শেখ, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার সুপার মামুনুর রশীদ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দলাল বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রেখে শিক্ষা সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের হাতে স্বারকলিপি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION