বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫.৪২ পিএম
  • ২৫ Time View
36

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা।

সরেজমিনে জানা গেছে, উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী প্রায় এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন।

গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম উঠছিল। এ অবস্থায় কৌতূহলবশত গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে কামরুল শেখ পাম্পের পাইপের মুখে গ্যাস লাইটার ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাঁর দোকানের সামনে ভিড় জমাতে থাকেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভাসাই বাজারে কামরুল শেখের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। তাঁদের অনুরোধে কামরুল শেখকে মাঝেমধ্যে পাম্পটি চালু করে পাইপের মুখে আগুন জ্বলার ঘটনা দেখাতে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত বিশেষজ্ঞ দল এনে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, সত্যিই কি মাটির নিচে এখানে গ্যাসের উপস্থিতি রয়েছে?

কামরুল শেখ বলেন, বিভিন্ন মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীরতায় এই সাবমারসিবল পাম্পটি স্থাপন করি। গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে খুব কম পানি উঠছিল। গত বুধবার রাতে পাইপের মুখে গ্যাস লাইটার ধরালে  আগুন জ্বলে ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ আমার দোকানের সামনে ভিড় জমান।

এলাকার যুবক শিহাব শেখ বলেন, রাতে খবর পেয়ে সকালে ঘটনাটি দেখতে এসেছি। এখানে এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই, একটি বিশেষজ্ঞ দল এসে বিষয়টি পরীক্ষা করে দেখুক। সত্যিই মাটির নিচে গ্যাস রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। এখানে গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর আমি এলাকার তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। আগামী শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION