কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়রেকর উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক হামিমের মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION