কালের খবর ডেক্সঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।গোপালগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগ এ র্যালিটির আয়োজন করে। র্যালিটি গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা। মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION