শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা এক সন্ধ্যায় মোগল আভিজাত্য, সুফি সুর আর রসনার তৃপ্তি উলিপুরে ভাওয়াইয়া পরিষদের কোটি টাকার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মুঘল খাবার আর সুফি সুরে আইসিসিবি হেরিটেজে বিশেষ আয়োজন বাঞ্ছারামপুরে ১৬৮ নারীর মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণ বসুন্ধরা ফাউন্ডেশনের

কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২.১৫ পিএম
  • ২০ Time View
25

কালের খবর ডেক্সঃ

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে ১১ দলের লংমার্চের গাড়িবহর। তবে লংমার্চকে ঘিরে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছিল উদ্বেগ-উৎকণ্ঠা।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে লংমার্চে অংশ নেওয়া প্রায় ২ সহস্রাধিক মাইক্রোবাস, ট্রাক ও প্রাইভেটকারের বহর জেলার প্রবেশদ্বার মুকসুদপুরে প্রবেশ করে। পরে বেলা পৌনে ১টার দিকে গাড়িবহরটি গোপালগঞ্জের ৬৫ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে বাগেরহাট ও খুলনার উদ্দেশ্যে রওনা হয়।

লংমার্চকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি মহাসড়কে পুলিশের টহলও অব্যাহত ছিল। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।

এদিকে, ১১ দলের লংমার্চকে ঘিরে পুরো জেলাজুড়েই বিরাজ করছিল এক ধরনের টানটান উত্তেজনা। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে ছিল উদ্বেগ ও শঙ্কা। একই পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

অন্যদিকে, লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে মহাসড়কের মুকসুদপুর, কাশিয়ানী, গোপীনাথপুর, পুলিশলাইস, বেদগ্রাম ও ঘোনাপাড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে জড়ো হন ১১ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। গাড়িবহর অতিক্রম করার সময় তাঁরা শ্লোগান ও হাত নেড়ে লংমার্চে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

সব মিলিয়ে নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোপালগঞ্জের সড়কপথ অতিক্রম করে ১১ দলের লংমার্চের গাড়িবহর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION