শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২.১১ এএম
  • ১ Time View
2

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর আইসিসিবিতে প্রথমবারের মতো এই আয়োজন শুরু হয়। উদ্বোধনী আয়োজনের পর এখন থেকে প্রতি শুক্রবার সেখানে বসবে এই কার বাজার।

আয়োজকেরা বলছেন, ব্যস্ত নগরজীবনে গাড়ি কিংবা মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সময় ও ঝামেলা কমাতেই এই উদ্যোগ। একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী পছন্দের যানবাহন বেছে নিতে পারবেন।

‘সুপার সেল কার বাজারে’ নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার ব্যবস্থা থাকছে। ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত যানবাহনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিলারও এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

উদ্যোক্তাদের মতে, দেশে ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি নিয়মিত ও আধুনিক বাজারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই আয়োজনের মাধ্যমে এক জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন দেখার, তথ্য জানার এবং তুলনা করার সুযোগ তৈরি হচ্ছে।

এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও থাকছে।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। এর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে এই আয়োজন চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION