রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮.১৮ পিএম
  • ২৪৪ Time View
276

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম।আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়োজনে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ  নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন।

তিনি আরও বলেন, মানবিক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জে সরকারি জমিতে একটি বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সমাজসেবীদের এগিয়ে আসার আহবান জানান।

রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিন-এর সাংবাদিক আমিনুল হাসান শাহিন,বাংলা নিউজ-২৪ এর সাংবাদিক ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবির মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক প্রসুন মণ্ডল, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান ও্র চ্যানেল-২৪ এর সাংবাদিক বাদল সাহা প্রমূখ।

সভায় বক্তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION