সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২.৩৭ পিএম
  • ৪৪ Time View
61

গোবিপ্রবি প্রতিনিধিঃ

অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা সক্ষমতা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে দুটি প্রকল্প পেতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। ইতোমধ্যে যা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে সরকারের সম্ভাব্য প্রকল্প অনুমোদনের লক্ষ্যে গত সোমবার পরিকল্পনা কমিশনে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একাডেমিক ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জোরালো দাবি উপস্থাপন করেন।

প্রকল্প দুটির মধ্যে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০৫, ‘সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা” অন্যতম। এ প্রকল্পের প্রাক্কলন ব্যয় ৪ কোটি ৯৮ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গোবিপ্রবিকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর, টেকসই এবং গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য একাডেমিক মাস্টারপ্ল্যান ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান প্রণয়ন হবে। এগুলো বাস্তবায়ন করতে ১২০০ কোটি টাকার প্রকল্প এডিবি থেকে সংস্থান করা হবে।

এছাড়া আরেকটি প্রকল্পে গ্রন্থাগার, গবেষণাগার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক উপকেন্দ্র, লিফট ও আনুষঙ্গিক সুবিধাসমূহ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক ও গবেষণা সক্ষমতা শক্তিশালী করা হবে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭০ লক্ষ টাকা।

এসব প্রকল্পের পক্ষে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় প্রয়োজনীয় যুক্তি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্প দুটি এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION