সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬.৫২ পিএম
  • ৫৮ Time View
78

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক সফটওয়্যার টার্নিটিনের ব্যবহার শুরু করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা।
টার্নিটিন সফটওয়ারের ব্যবহার এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন চৌর্যবৃত্তি শনাক্তকরণ ব্যবস্থা, যার মাধ্যমে গবেষণাপত্র, অ্যাসাইনমেন্ট কিংবা যেকোনো একাডেমিক লেখার মৌলিকতা সহজেই যাচাই করা সম্ভব।
কোনো ডকুমেন্ট টার্নিটিনে সাবমিট করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, বই, প্রকাশনা, ওয়েবসাইটসহ বিপুল অনলাইন ডাটাবেজের সঙ্গে তুলনা করে। ফলে বিদ্যমান তথ্যের সাদৃশ্য বা মিল নির্ভুলভাবে শনাক্ত করা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী তথা গবেষকদের মধ্যে মৌলিক গবেষণার চর্চা আরও জোরদার হবে। পাশাপাশি একাডেমিক সততাও নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION