বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

কোটালীপাড়ায় ৩২কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১.২১ পিএম
  • ৪০১ Time View
433

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ সোমবার (২০ এপ্রিল)উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ মাহমুদুন্নবী।

কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার,উপজেলা সহকারি শিক্ষা অফিসার বাসু দেব বসু, ফরিদপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সরওয়ার হোসেন তালুকদার,কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন শিকদার বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মোঃ মাহমুদুন্নবী তার বক্তব্যে বলেন,আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এ সব কৃতি শিক্ষার্থীগণ আগামীতে আরো ভালো রেজাল্ট করবে বলে আমি বিশ্বাস করি।এদেরকে উৎসহ দিতে হবে।উৎসহ দিলে এরা আগামীতে আরো ভালো লেখাপাড়া করবে।এদের প্রতি আমার আশির্বাদ থাকলো এরা যেন বড় হয়ে দেশের মঙ্গলে কাজ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION