শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২.৫০ পিএম
  • ১২৫ Time View
142

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’ এর ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১৮ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিল অনুষ্ঠানে কোটালীপাড়া থেকে অধ্যয়নরত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইফতার অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পূর্বাভাসের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক খান বলেন, বহুদিন থেকেই কোটালীপাড়া উপজেলা শিক্ষা ক্ষেত্রে খুব ভালো নয়। শিক্ষার্থীরা মাদকসহ বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়েছে। এ কারণে কলেজের শিক্ষার্থীরা আর বিশ্ববিদ্যালয়ের মুখ দেখতে পারছে না। অকালেই ঝড়ে যায় অনেক সম্ভাবনা। পূর্বাভাসের পক্ষ থেকে কোটালীপাড়ার এই ধরনের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার পরিকল্পনা নিয়েছে।
এ ছাড়াও সংগঠনের আরেক সদস্য নাসরুল্লাহ বলেন, আমাদের সংগঠনের মূল কাজ হলো শিক্ষার্থীদের নৈতিকতার উপরে ঐক্যবদ্ধ রাখা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।
উল্লেখ্যঃ পূর্বাভাস কবি সুকান্তের স্মৃতি বিজড়িত উপজেলা কোটালীপাড়া থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। কবি সুকান্তের কাব্যগ্রন্থ ‘পূর্বাভাস’ এর নামানুসারে সংগঠনের নামকরণ করা হয় পূর্বাভাস। ২০২১ সাল থেকে এই সংগঠনটি বিভিন্ন অলিম্পিয়াড, শিক্ষা সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে যার অবদান অপরিসীম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION