বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২.২৬ পিএম
  • ৪৪৮ Time View
485

গোবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে একই সঙ্গে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ধরে তারা একই বিভাগে কর্মরত ছিলেন।বুধবার (১৮ মার্চ ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব তথ্য জানান গোবিপ্রবি উপাচার্য।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী প্রফেসর ড. মামুন ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। বন্ধু ও সহকর্মী হিসেবে মামুনকে কাছ থেকে দেখেছি, তিনি দক্ষ ও দূরদর্শী শিক্ষাবিদ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাকে সহযোগিতা করবে। অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মনে করেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউজিসি অনেক গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION