সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪১ পিএম
  • ৩২২ Time View
345

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এরই অংশ হিসেবে স্মার্ট পাঠদান ব্যবস্থা গড়ে তুলতে চারটি ডিজিটাল মনিটর, কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব চালুর লক্ষ্যে ২৫টি কম্পিউটার এবং দ্রুত সময়ে শিক্ষার্থীদের সনদ প্রদানে আধুনিক কালার প্রিন্টার ও ইউপিএস ক্রয় করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
এসময় মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. আশিকুজ্জামান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কেন্দ্রীয় কম্পিউটার গবেষণাগার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা অতিদ্রুত চালু করা হবে। যেখানে সকল বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম চালিয়ে নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION