রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.১৭ পিএম
  • ৩৬৯ Time View
415

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাউয়ুম আরা বেগম ও অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন।উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণে আজ রবিবার দুপুর ১২টায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এসময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া তাদের ফুলেল শুভেচ্ছা জানান।পরে ড. কাউয়ুম আরা বেগম ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রকল্পের অর্থ ছাড় ও কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা কমিশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। উল্লেখ্য, গোবিপ্রবিতে প্রথমবারের মতো কোনো সচিব পর্যায়ের প্রতিনিধিদল উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION