সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

সোনালীস্বপ্ন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৪.৩০ পিএম
  • ৪৫০ Time View
416

কালের খবরঃ
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে (১৭ জানুয়ারি) শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম ও চেয়ারম্যান মাহাফুজা ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এটি ধারাবাহিক বাৎসরিক কার্যক্রম। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION