মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবি’র স্বাধীনতা দিবস হলে রিডিং রুম উদ্বোধন, চালু হচ্ছে প্রভোস্ট অ্যাওয়ার্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২.১৩ পিএম
  • ১৮৬ Time View
126

গোবিপ্রবি প্রতিনিধিঃ
হান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্বাধীনতা দিবস হলে রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হলের প্রভোস্ট আসাদুজ্জামান খানকে নিয়ে রিডিং রুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, হলের সহকারী প্রভোস্ট ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমি এরকম একটা শুভ কাজের শরিক হতে পেরে অত্যন্ত আনন্দিত। হল প্রভোস্টের আন্তরিকতার কারণে এই রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় চায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আমি চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সংকট নিরসনের। কিন্তু লাল ফিতার দৌরাত্মের কারণে সর্বত্র ধীরগতিতে চলতে হচ্ছে। আর্থিক বরাদ্দের জন্য একাধিক ফাইল মন্ত্রণালয় ও ইউজিসিতে জমা দেওয়া হয়েছে কিন্তু তারা এখনো বরাদ্ধ দেয়নি। বরাদ্ধ ছাড়া বড় কাজে হাত দেওয়া সম্ভব না।
এ সময় তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টদের উৎসাহ জোগাতে এবং হলের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে প্রভোস্ট অ্যাওয়ার্ড চালু করা হবে। হলের আবাসিক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রভোস্টকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এতে প্রভোস্ট মহোদয়দের মধ্যে শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা বাড়বে এবং হলের সমস্যা সমাধানে সবাই সচেষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION