বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

গোবিপ্রবিতে ২৭২ অস্বচ্ছল শিক্ষার্থী পেল মেধা বৃত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১.০৭ পিএম
  • ১৭৪ Time View
77

কালের খবরঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের অস্বচ্ছল ও মেধাবী ২৭২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে বৃত্তির চেক হস্তান্তর করেন। শিক্ষার্থীদের পক্ষে বিভাগের সভাপতিগণ চেক গ্রহণ করেন।এদিন শিক্ষার্থী প্রতি আড়াই হাজার টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বৃত্তির অর্থ দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এই সময়ে আমরা অন্তত একাডেমিক মানোন্নয়ন করতে পেরেছি। আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবকাটামোগত উন্নয়নও করা হবে। তবে পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কিছু স্বাভাবিকভাবে করা সম্ভব হয় না। একারণে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহায়তা প্রয়োজন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা যদিও শিক্ষার্থীদের খুব সামান্য পরিমাণ সহায়তা দিচ্ছি। তবে আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে চেষ্টা করছি। যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় উৎসাহী হয়। অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION