মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবিতে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪.৫৪ পিএম
  • ২১২ Time View
137

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন।আজ শনিবার (২০ ডিসেম্বর)দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এই গায়েবানা জানাজার নামাজ পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। জানাজার নামাজে দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে সেখান থেকে ভারতের আগ্রাসন বিরোধী কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে, সেখানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভারতে আগ্রাসন বিরোধী বক্তব্য দেওয়ায় আমাদের আবরার ফাহাদকে ভারতীয় ‘র’ এর এজেন্ট ছাত্রলীগের কর্মীরা তাকে হত্যা করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকেও ভারতীয় ‘র’ এর পৃষ্ঠপোষকতায় তাদের এজেন্ট ছাত্রলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়। যতই হত্যা করা হোক না কেন, আমরা তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলব। আমরাও যুগে যুগে হাদি হতে চাই বলেও মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION