বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

নিয়োগবিধি সংশোধনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩.১৮ পিএম
  • ২৪২ Time View
86

কালের খবরঃ

নিয়োগবিধি সংশোধনের দাবিতে গোপালগঞ্জে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা  ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে তারা একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন।

আজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে দুপুরে শিক্ষার্থীরা জমায়েত হন। এসময় তারা একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং নিয়োগবিধি সংশোধনের দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, এর আগেও তারা ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও তাদের দাবি এখনও পূর্ণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা তাদের মতে, অন্যায়। তারা হুঁশিয়ারি দেন যে, যদি দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া, তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION