বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

পলাতক থাকার কারনে গোবিপ্রবির ৬ কর্মকর্তা বহিস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫.৩০ পিএম
  • ৩০৫ Time View
173

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পর কর্মস্থলে অনুপস্থিত এবং পলাতক থাকার কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে তিন কর্মকর্তাকে স্থায়ী এবং তিনজনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান ৬ জনের বহিস্কারের আদেশে স্বাক্ষর করেন।্আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্থায়ীভাবে বহিস্কৃতরা হলেন, সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম,সিনিয়র মেডিকেল অফিসার ড. অভিষেক বিশ্বাস।

এছাড়া, সাময়িকভাবে বহিস্কৃতরা হলেন, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, উপ-পরিচালক (পউও) নজরুল ইসলাম, উপ-পরিচালক (পউও) তুহিন মাহামুদ ।

রেজিস্টারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের বিশ্ববিদ্যালয়ের ২ (চ) ধারায় তাদের পলাতক থাকার কারণে এবং একই আইনের ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদের চাকরি হতে বহিস্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION