বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

গোবিপ্রবিতে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ২০৩ Time View
93

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রশাসনিক কর্মকতা চন্দ্রা ভক্ত, স্টোর এটেনডেন্ট শাকিল খান জনি, মালী অছিকুর রহমান শিকদার, সিনিয়র ক্লিনার রতন জমাদার ও মাস্টাররোল ড্রাইভার মিজানুর রহমানের  স্মরণে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে ক্যাম্পাসের টেনিস কোর্ট প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা এমন যে, এখানে মৃত্যু বিষয়ে কোনো কিছু পড়ানো হয় না। অথচ এটি চিরন্তন সত্য। সেদিকটা মাথায় রেখে আমাদের সকলকে সততার সঙ্গে কাজ করতে হবে। সবাইকে সময় মতো অফিসে আসতে হবে। নিজেদের বিভেদ ভুলে একত্রিত থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
সভায় আরো বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. নাছিরুল ইসলাম, ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি শেখ মশিকুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম।এর আগে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা অনুভূতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION