সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্কশপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২.১২ পিএম
  • ২৭৪ Time View
98

কালের খবরঃ
প্রেসিডেন্সি রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্কশপ।আজ শুক্রবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়।গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান এই ওয়ার্কশপের উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে এবং রোভার স্কাউটস, গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত এই ওয়ার্কশপে ঢাকা বিভাগের ১৩টি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশ’ জন সিনিয়র রোভার মেট অংশ নেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ আবুল খায়ের, এলটি ও পরিচালক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, গোপালগঞ্জ রোভার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ, সম্পাদক জুবায়ের আল- মাহমুদ, কোষাধ্যক্ষ শুকলাল বিশ্বাস, জেলা রোভারের যুগ্ম সম্পাদক রাজু সিকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।তরুণদের সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে এবং নেতৃত্ব গুণ বিকাশে এই ওয়ার্কশপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION