মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে শিক্ষক দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১.১১ এএম
  • ২৬১ Time View
126

কালের খবরঃ
আলোচনা সভার মাধ্যমে গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ দিবসটি পালন করে।আজ রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ ও দেশ বদলে দিতে পারে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই সঙ্গে শিক্ষকদের মূল্যায়ণ করাও প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION