মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দক্ষিণ কোরিয়ার সানচোন ইউনিভার্সিটির সঙ্গে গোবিপ্রবির একাডেমিক সহযোগিতার চুক্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯.০৮ পিএম
  • ২৯৮ Time View
105

গোবিপ্রবি প্রতিনিধিঃ

একাডেমিক সহযোগিতা ও গবেষণায় অগ্রগতির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির (SCNU) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. বিয়ং-উন লি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে গবেষণা পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; যৌথ শিক্ষা কার্যক্রম ও দ্বৈত ডিগ্রি প্রদান এবং গবেষণা উপকরণ, একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অভিজিৎ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় হওয়া এই সমঝোতা চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য।সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION